আঞ্চলিক কেন্দ্র, খুলনা

ড. মোঃ শাহ আলম
Regional Centre Head

ড. মোঃ শাহ আলম

পরিচালক (ভারপ্রাপ্ত), আঞ্চলিক কেন্দ্র, খুলনা

Office Overview

আঞ্চলিক কেন্দ্র, খুলনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা বিভাগের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক কর্মকান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সেশনজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা, একাডেমিক, কলেজ পরিদর্শন, তথ্যসেবা এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করে। অফিস ই-মেইল: khulna.rc@nu.ac.bd; ফোন: 01730-795891, 02-477726548।

  • পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী: পরীক্ষা বিভাগ থেকে আঞ্চলিক কেন্দ্রে প্রেরিত সকল পরীক্ষার অলিখিত সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র গ্রহণ, সংরক্ষণ এবং যথাসময়ে খুলনা বিভাগের কেন্দ্রসমূহে বিতরণ।
  • প্রতিটি পরীক্ষা শেষে কেন্দ্রসমূহ থেকে প্রেরিত সকল পরীক্ষার OMR গ্রহণ, সংরক্ষণ এবং যথাসময়ে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ; লিখিত উত্তরপত্র গ্রহণ, সংরক্ষণ ও সংশ্লিষ্ট পরীক্ষকদের নিকট বিতরণ।
  • ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী দ্রুত ফলাফল প্রকাশে পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা প্রদান এবং উত্তরপত্র মূল্যায়নের পর প্রাপ্ত OMR/আনুষঙ্গিক কাগজপত্র সংরক্ষণ ও প্রেরণ।
  • পরীক্ষা চলাকালে কোনো কেন্দ্রে উত্তরপত্র বা আনুষঙ্গিক কাগজপত্রের ঘাটতি হলে আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষিত মজুদ থেকে বিতরণের ব্যবস্থা গ্রহণ; কর্তৃপক্ষের নির্দেশক্রমে কেন্দ্র পরিদর্শন ও প্রতিবেদন প্রেরণ।
  • একাডেমিক ও কলেজ পরিদর্শন: খুলনা বিভাগের কলেজসমূহ পরিদর্শন করে একাডেমিক রিপোর্ট প্রদান এবং শিক্ষক, শিক্ষার মান, পরিবেশ, পাঠদান পদ্ধতি ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ।
  • অনুষঙ্গিক ও বিতরণ কার্যক্রম: অধিভুক্ত কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের তাৎক্ষণিক মৌখিক পরামর্শ প্রদান; ডায়েরি, ক্যালেন্ডার, জার্নাল, সমাবর্তনের বই, সমাচার পত্রিকা, সাময়িক সনদ ও নম্বরপত্র স্ব-স্ব কলেজে প্রেরণ।

আঞ্চলিক কেন্দ্র, খুলনা Notices

Official notices and office updates from Office of the Regional Centre, Khulna.

No published notices are currently available.