মাননীয় ভাইস-চ্যান্সেলরের বাণী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা।
আমাদের লক্ষ্য উচ্চশিক্ষাকে যুগোপযোগী, মানসম্পন্ন, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে প্রতিটি শিক্ষার্থীর জন্য জ্ঞান ও দক্ষতার নতুন দিগন্ত উন্মোচন করা। এ লক্ষ্যে পাঠ্যক্রম আধুনিকায়ন, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা, সুশাসন এবং পরীক্ষা ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করছি।
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অধিভুক্ত কলেজগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষ, মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।