জাতীয় বিশ্ববিদ্যালয় National University Bangladesh
  জরুরি বিজ্ঞপ্তি

All News and Events

দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।

সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল চর্চাই দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। তথ্যপ্রযুক্তির এই যুগে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সত্যতা বজায় রাখা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। অপতথ্য ও ভুয়া সংবাদের ভিড়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের স্বাধীন, অনুসন্ধানী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকাশের তারিখ: ০৮ আগস্ট ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বৈঠক।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় উল্লেখ করা হয়, সার্ক ধারণার অন্যতম প্রবক্তা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের যে দূরদর্শী চিন্তা তিনি সামনে এনেছিলেন, তারই ধারাবাহিকতায় সার্ক প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় হয়।

প্রকাশের তারিখ: ০৭ আগস্ট ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের।

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে। এই উদ্যোগ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নেপালের কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত ‘Applied Psychology: Behavioural Science Advancement’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্রস-কালচারাল ও মাল্টিডিসিপ্লিনারি হাইব্রিড মডেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।

প্রকাশের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
কাঠমন্ডুতে আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ -"জুলাই বিপ্লবের শহিদরা জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা"।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, "জুলাই বিপ্লবের শহিদরা জাতীয় জীবনে অভূতপূর্ব প্রেরণার উৎস এবং অন্যায়ের বিরুদ্ধে এক চিরন্তন আলোকবর্তিকা। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের এই আত্মত্যাগ বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক ভোরের সূচনা করেছে। শহিদদের রক্তের ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়; তাই তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্মৃতিকে অম্লান রাখা আমাদের পবিত্র দায়িত্ব।" আজ বুধবার (০৫ আগস্ট) নেপালের কাঠমন্ডুতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকাশের তারিখ: ০৫ আগস্ট ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি।

গাজীপুরের টঙ্গীতে আরচ্যারী ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচ্যারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। রবিবার (২ আগস্ট) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আরচ্যারদের হাতে ট্রফি ও পদক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

প্রকাশের তারিখ: ০২ আগস্ট ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ০২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে ‘One Student-One Tree’ ও ‘Green Campus-Green Energy’ কর্মসূচি বাস্তবায়নে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ৩০ জুলাই এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২,৩০০টিরও বেশি কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে এই বৃক্ষরোপণ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে সম্পৃক্ত করার মহাপরিকল্পনা নেওয়া হয়।

প্রকাশের তারিখ: ০১ আগস্ট ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব: সর্বাধিক গুরুত্ব পাচ্ছে তৃতীয় ভাষা শিক্ষণ।

যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতায় গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের গÐি পেরিয়ে আন্তর্জাতিক শ্রমবাজার ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের অধিকতর দক্ষ হিসেবে প্রমাণ করতে দেশব্যাপী অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে যাচ্ছে 'ল্যাঙ্গুয়েজ ক্লাব' (খধহমঁধমব ঈষঁন)। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা বিশেষ করে ইংরেজি, মান্দারিন, জাপানিসহ অন্যান্য ভাষায় নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়মিত ভাষাচর্চা ও স্পিকিং সেশন ছাড়াও পাবলিক স্পিকিং, বিতর্ক, উপস্থাপনা, বইপাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সরাসরি পাঠদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার উপকরণ ব্যবহারের সুযোগও থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেই কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রকাশের তারিখ: ৩০ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২য় বর্ষের 'অ্যাপ্লাইড আইসিটি রিসোর্স বুক ভ্যালিডেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য 'অ্যাপ্লাইড আইসিটি রিসোর্স বুক ভ্যালিডেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জন্য মানসম্মত রিসোর্স বুক তৈরির ওপর বিশেষ জোর দেন।

প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash -এর চুক্তি স্বাক্ষর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত ভাড়া দ্রুততম সময়ে ও নিরাপদে প্রেরণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ (bKash) লিমিটেড’-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ভাইস-চ্যান্সেলর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।

সারাদেশে অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার পথ সুগম করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।

প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির।

সাইবার অপরাধ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সম্পর্কে সময়োপযোগী জ্ঞান অর্জনের লক্ষ্যে সারাদেশের অধিভুক্ত কলেজগুলোতে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। আজ রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন এবং লালমাটিয়া কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব উদ্বোধন করেন ।

প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে চাই: ভাইস-চ্যান্সেলর।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাকাডেমিক স্বায়ত্তশাসন ও আঞ্চলিক কলেজগুলোর অবকাঠামোগত ও ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁও জেলায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইকো কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের কলেজগুলোকে সমান গুরুত্ব দিতে না পারলে সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন অসম্ভব।"

প্রকাশের তারিখ: ২৫ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ করার সিদ্ধান্ত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ।

লার্নিং উইথ হ্যাপিনেস প্রোগ্রামের আওতায় দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দিনাজপুর সঙ্গীত কলেজে শিক্ষক সমাবেশে এই সিদ্ধান্তের কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। তিনি বলেন, “একটি জাতির উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করে না; এর ভিত্তি নির্মিত হয় সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে। সুস্থ সংস্কৃতির চর্চা ও গুণগত শিক্ষার সমন্বয়ই পারে একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে।”

প্রকাশের তারিখ: ২৪ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়: জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেছেন, "বিশ্ব যেখানে পঞ্চম শিল্পবিপ্লব ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (অও)-এর মতো প্রযুক্তির দিকে দ্রুত ধাবিত হচ্ছে, সেখানে আমরা এখনও মান্ধাতা আমলের সিলেবাস নিয়ে পড়ে আছি। গত ৫৪ বছরেও আমরা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যে পৌঁছাতে পারি নাই। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে শিক্ষাব্যবস্থাকে যুগের উপযোগী করতে আমরা কাজ করছি।”

প্রকাশের তারিখ: ২৪ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com
ভবিষ্যতের কর্মবাজারে এআইভিত্তিক ‘অ্যাপ্লাইড আইসিটি’ হবে গেম চেঞ্জার: জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর।

ভবিষ্যৎ কর্মবাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআইভিত্তিক ‘অ্যাপ্লাইড আইসিটি’ হবে গেম চেঞ্জার জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য এমন দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরি করা, যারা পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম হবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বাস্তবতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য ডিজিটাল সক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা অপরিহার্য। এ লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সকে আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

প্রকাশের তারিখ: ১৯ জুলাই ২০২৬ ০২ ৯৯৬৬৯১৫৩৬ nupr1992@gmail.com